অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পিএসজিতে থাকতে হলে এমবাপ্পেকে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০৭

remove_red_eye

৩৫৪

আগামী মৌসুমে পিএসজিতে থাকতে হলে কিলিয়ান এমবাপ্পেকে অবশ্যই নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে বলে জানিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি নাসির আল-খেলাইফি।
এ সম্পর্কে খেলাইফি আরো বলেছেন, ‘পরিস্থিতি একেবারে স্পষ্ট। কিলিয়ান যদি থাকতে চায় তবে তাকে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আমরা বিশ্বের সেরা একজন খেলোয়াড়কে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে পারিনা। এটা অসম্ভব। সে নিজেও জানিয়েছে ফ্রি এজেন্টে সে দল ছাড়বে না। এখন যদি কেউ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে তবে এটা আমার দোষ নয়।’
গত মাসে এমবাপ্পে পিএসজির সাথে চুক্তি না বাড়ানোর ঘোষনা দিয়েছেন। আগামী বছর পিএসজির সাথে এমবাপ্পের বর্তমান চুক্তি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একইসাথে জানিয়ে দিয়েছেন শেষ বছরেও তিনি প্যারিসেই থাকতে চান। তবে ক্লাব এবারের ট্রান্সফার উইন্ডোতে এমবাপ্পেকে ছেড়ে দিতে পারে। আর তা না হলে আগামী মৌসুমে চুক্তি শেষ হয়ে গেলে এমনিতেই তাকে হারাবে পিএসজি। 
২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। তারপর থেকে নিজেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিনত করে তুলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। এরপর পিএসজিকে রেকর্ড ১১তম ফরাসি লিগ শিরোপা উপহার দেন। গত মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে করেছেন ৪১ গোল। 
এক বছর আগে রিয়াল মাদ্রিদে যাবার প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ২৪ বছর বয়সী এমবাপ্পে। ঐ সময় তার আগের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রিয়ালে না গিয়ে তিনি পিএসজির সাথে চুক্তি নবায়ন করেন। নতুন করে দুই বছরের চুক্তি করলেও শর্তাবলীতে আরো এক বছর বাড়িয়ে ২০২৫ পর্যন্ত তার পিএসজিতে থাকা নিশ্চিত হয়। যদিও এমবাপ্পে জানিয়ে দিয়েছেন আগামী বছরই প্যারিসে তার শেষ মৌসুম। 
মে মাসে এমবাপ্পে এ সম্পর্কে বলেছেন, ‘আমি বলেছি আগামী বছর আমি পিএসজিতে খেলবো। এখনো চুক্তিতে আমার এক বছর বাকি রয়েছে। চুক্তির প্রতি আমি শ্রদ্ধাশীল।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...