অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ফ্রি ট্রান্সফারে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে দলে ভেড়ালো বার্সেলোনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০৫

remove_red_eye

৩২৭

এ্যাথলেটিকো বিলবাও থেকে ফ্রি ট্রান্সফার সুবিধায় ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। মৌসুমের পরপরই মার্টিনেজের সাথে বিলবাওয়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। 
৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক ২০২৫ সাল পর্যন্ত কাতালান জায়ান্টদের সাথে চুক্তি করেছেন। এর মাধ্যমে বিনা ট্রান্সফার ব্যয়ে অভিজ্ঞ খেলোয়াড় দলে ভেড়ানোর নীতি অব্যাহত রেখেছে বার্সেলোনা। 
এর আগে গত সপ্তাহে একই ভাবে ম্যানচেস্টার সিটি অধিানয়ক ইকে গুনডোগানের সাথে চুক্তি সম্পন্ন করেছে বার্সা। এছাড়া গত গ্রীষ্মে নিজ নিজ ক্লাবের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়া চেলসি ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন ও এসি মিলান মিডফিল্ডার ফ্রাংক কেসিও বার্সেলোনায় এসেছেন। 
স্প্যানিশ চ্যাম্পিয়ন এক বিবৃতিতে জানিয়েছে , ‘মার্টিনেজ দুই বছরের চুক্তিতে আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় স্বাক্ষর করেছেন। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।’
রিয়াল সোসিয়েদাদের হয়ে শীর্ষ লিগে সাত মৌসুম খেলার পর ২০১৭ সালে মার্টিনেজ এ্যাথলেটিকে পাড়ি জমান। তাকে ছেড়ে দিয়ে এ্যাথলেটিক বিলবাও ৩২ মিলিয়ন ইউরো আয় করেেেছ। এ্যাথলেটিকের হয়ে মার্টিনেজ ১৭৭ ম্যাচ খেলে আট গোল করেছেন। ২০২১ সালে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ। এছাড়া দুইবার কোপা ডেল রে’র ফাইনালে খেলেছেন।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...