অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

হাইতির জন্য সহযোগিতার আহবান জাতিসংঘ প্রধানের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৩ বিকাল ০৪:১৬

remove_red_eye

৩৮৪

সাম্প্রতিক মাসগুলোতে দেশটির ‘অভূতপূর্ব’ সহিংসতার ঢেউ মোকাবেলায় হাইতিয়ান পুলিশের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গুতেরেস ত্রিনিদাদ এবং টোবাগোতে সোমবার জাতিসংঘ প্রধান বলেন,‘আমি হাইতি থেকে এখানে এসেছি, যেখানে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, এবং মানবিক সহায়তার প্রয়োজন বাড়ছে।’ ত্রিনিদাদ এবং টোবাগোতে ক্যারিবিয়ান দেশগুলোর জন্য ক্যারিকম (দ্য ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট) শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি হাইতির জাতীয় পুলিশকে অর্থায়ন, প্রশিক্ষণ বা সরঞ্জামের আকারে সমর্থন বাড়ানোর জন্য সমস্ত অংশীদারদের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’
দেশটিতে সহিংসতা এবং বিশৃঙ্খলা সম্পর্কে অবহিত হতে গুতেরেস সপ্তাহান্তে হাইতি সফর করেছেন। যেখানে তিনি ব্যাপক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে বিপর্যস্ত পুলিশকে সাহায্য করার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
কয়েক মাস ধরে তিনি পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশের পরিস্থিতি সম্পর্কে শঙ্কা প্রকাশ করে আসছেন। দেশটি সহিংসতা, জনস্বাস্থ্যের অবস্থার অবনতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিপর্যস্ত।
‘নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক উন্নতির’ আহ্বান জানিয়ে গুতেরেস বলেছেন, ‘আমাদের অবশ্যই হাইতির জনগণকে নির্বাচন এবং একটি রাজনৈতিক সমাধানের পথ নির্ধারণে সহায়তা করার জন্য আরও কিছু করতে হবে।’
তিনি বলেন, ‘যে গ্রুপগুলো এই নজিরবিহীন সহিংসতা সৃষ্টি করেছে তাদের ধ্বংস করার জন্য পুলিশের সমর্থন প্রয়োজন।’
জাতিসংঘের কর্মকর্তারা হাইতির জনগণের উপর গ্যাং গুলোর বন্দুক হামলা, অপহরণ এবং ধর্ষণের ক্রমবর্ধমান ভয়াবহ প্রভাব মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন।

সুত্র বাসস

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...