বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০৬
৩৭৭
আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে তিরস্কার করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হাসারাঙ্গা। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এই লেগ স্পিনারের নামের পাশে।
গত শুক্রবার বুলাওয়েতে চলমান বিশ^কাপ বাছাই পর্বের সুপার সিক্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আচরণবিধির আইসিসি লেভেল-১ ভঙ্গ করেন হাসারাঙ্গা। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে মেজাজ হারিয়ে বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করেন হাসারাঙ্গা।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙ্গেন হাসারাঙ্গা। আইসিসির আচরণ বিধি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সামগ্রী, পোশাক, মাঠের উপকরণ ক্ষতিসাধন করা আচরণ বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত।
আইসিসি এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার দেয়া শাস্তি মেনে নিয়েছেন হাসারাঙ্গা। এজন্য কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ রানে জয়ের ম্যাচে ব্যাট হাতে ২০ রান ও বল হাতে ২ উইকেট নেন হাসারাঙ্গা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন তিনি। আসরে শ্রীলংকার প্রথম তিন ম্যাচে ইনিংসে টানা ৫ বা তার বেশি উইকেট নিয়ে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।
১৯৯০ সালে টানা তিন ওয়ানডেতে ইনিংসে অন্তত পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াকার। ৩৩ বছর পর ওয়াকারের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত