অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ফ্রান্সে কিশোর নিহত হওয়ার পরে অস্থিরতার পঞ্চম রাতে শতাধিক গ্রেপ্তার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৩২৩

ফরাসি কর্তৃপক্ষ সহিংসতার আশঙ্কা রয়েছে এমন শহরগুলোতে শক্তিবৃদ্ধি করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে এবং রবিবার ভোরে শতাধিক লোক গ্রেপ্তার করেছে।
পুলিশের গুলিতে আলজেরিয় বংশোদ্ভুত ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর পরে শুরু হওয়া সহিংসতার পঞ্চম রাতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সহিংসতায় জড়িত সন্দেহভাজন লোকদের গ্রেফতার করা হয়।
গতরাত (রবিবার) ৩:০০ টা পর্যন্ত ফ্রান্স জুড়ে মোট ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, মঙ্গলবার প্যারিসের শহরতলিতে কিশোর নাহেল এম এর মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে সহিংসতার মাত্রা হ্রাস পেয়েছে বলে মনে হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন রবিবার ভোরে টুইটে, ‘নিরাপত্তা বাহিনীর দৃঢ় পদক্ষেপের জন্য একটি শান্ত রাত অতিবাহিত হওয়ায় তাদের ধন্যবাদ’ জানিয়েছেন।  
দারমানিন এর আগে সাংবাদিকদের বলেছিলেন , নিরাপত্তা বাহিনীর ৪৫,০০০ সদস্য রাতারাতি মোতায়েন করা হবে, একই সংখ্যা এর আগের রাতেও মোতায়েন করা হয়।
তবে অতিরিক্ত বাহিনী এবং সরঞ্জাম পাঠানো হয়েছে লিয়ন, গ্রেনোবল এবং মার্সেইতে, যেখানে আগে তীব্র দাঙ্গা দেখা গিয়েছিল।
প্যারিস এবং এর আশেপাশের অঞ্চলে, যেখানে প্রায় ৭,০০০ অফিসার বহাল ছিলেন, রবিবার সকাল ৩:০০ টা (গতরাত ৩টা) পর্যন্ত ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্সেইতে, পুলিশ শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রে ক্যানবিয়েরে প্রধান সড়কে যুবকদের দলকে ছত্রভঙ্গ করে দেয়। এএফপি সাংবাদিক এ কথা  জানিয়েছেন।
মধ্যরাত নাগাদ, লিয়ন এবং মার্সেইতে কর্তৃপক্ষ আগের রাতের তুলনায় কম দাঙ্গার রিপোর্ট করেছে, দুই শহরে গতরাত ১:৩০ টার মধ্যে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে।
বেশ কয়েকটি শহরে রাতে কারফিউ জারি করা হয়েছে।
আলজেরিয়ান বংশোদ্ভূত নাহেলের মৃত্যুর প্রতিবাদে আবারও আধুনিক ফ্রান্সে তীব্র জাতিগত উত্তেজনা উন্মোচিত হয়েছে, পুলিশের ব্যাপারে তদন্তের দাবি জোরদার হয়েছে, যারা দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের এককভাবে অভিযুক্ত করে আসছিলো।

সুত্র বাসস

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...