অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে চায় আফগানিস্তান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৩ বিকাল ০৫:০৩

remove_red_eye

৩৩৬

এ মাসেই বাংলাদেশ সফরে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বিশ^কাপের প্রস্তুতি শুরু করতে চায় আফগানিস্তান। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।
আইসিসি সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স করে দুই সাবেক বিশ^ চ্যাম্পিয়ন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মত দলকে পেছনে ফেলে বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করে আফগানিস্তান। ১৫ ম্যাচে ১১ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ১১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থান নিয়ে বিশ্বকাপ খেলছে আফগানরা।
আগামী বিশ^কাপ নিয়ে পরিকল্পনার নকশা সাজিয়ে রেখেছে আফগানিস্তান।  বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ^কাপের প্রস্তুতি শুরু করতে চায় আফগানরা।
ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তান অধিনায়ক শাহিদি বলেন, ‘এশিয়া কাপ বড় ইভেন্ট এবং আমরা যদি এই প্রতিযোগিতায় ভালো করি তাহলে বিশ্বকে বার্তা দিতে পারবো, আমরা বিশ্বকাপের জন্য আসছি। এশিয়া কাপে ভালো করতে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং এই আত্মবিশ্বাসটা বিশ্বকাপে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে আছি। কারণ বিশ^কাপের আগে এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’
ইংল্যান্ডের মাটিতে গত বিশ^কাপে লিগ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। আফগানদের পারফরমেন্স নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। বিশেষভাবে টুর্নামেন্টের আগ মুর্হূতে অধিনায়ক হিসেবে গুলবাদিন নাইবের নাটকীয়তা নিয়ে।  কিন্তু এসব নিয়ে ভাবতে চান না শাহিদি, ‘আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সমালোচনা হয়। মাঝে মাঝে এটি দেখি এবং মুছে ফেলি আমি। কারণ আমি জানি আপনি ভাল করলে সবাই ভাল কথা বলবে এবং নয়তো এই দেশগুলিতে বিশেষ করে অধিনায়ককে টার্গেট করা হয়। এজন্য আমি সবকিছু মুছে ফেলেছি। আমার জন্য গুরুত্বপূর্ণ হলে, আমরা দলের ভিতরের আলোচনা এবং বাইরের মানুষদের মতামতকে গুরুত্ব দিই না। আপনি বলেছেন, খারাপ পারফরমেন্স করলে আমি অধিনায়কত্ব হারাবো। দেখুন আমি যদি এই বিষয়গুলিতে ফোকাস করি তবে আমার উপর চাপ আরও বাড়বে। এজন্য একজন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে আমি অন্য কিছুর চেয়ে ভালো প্রস্তুতির দিকে ফোকাস করি। নেতিবাচক চিন্তা করলে দলের পারফরমেন্সের ক্ষতি হবে এজন্য এসব গুরুত্ব দিই না।’
ওয়ানডে ক্রিকেটে অনেক বেশি পরিণত আফগানিস্তান। এর পেছনের কারনও তুলে ধরলেন শাহিদি, ‘তিন বা চার বছর আগে আমরা যখন ওয়ানডে ম্যাচ খেলতাম বেশিরভাগ নিজের মাঠে, যেমন ভারত বা দুবাই খেলা হতো। সেখানে আমাদের মত উইকেট বানাতাম। স্বাভাবিক বিষয় হলো, আমরা স্পিন বান্ধব উইকেট তৈরি করতাম যা খুব ধীরগতির হতো এবং ২৪০-২৫০ রানই যথেষ্ট ছিল। কিন্তু সর্বশেষ দুই বছরে আমরা একটি সিরিজ আয়োজন করেছি এবং বাকিগুলো শ্রীলংকা-জিম্বাবুয়েতে খেলেছি। এখন বাংলাদেশে খেলবো।’
তিনি আরও বলেন, ‘এখন ওয়ানডে ক্রিকেটে নিয়মিত ৩শ-৩২০ রান হচ্ছে। আমরা উইকেট অনুযায়ী নিজেদের মত খেলবো, যেমন ৩শ রানের উইকেট হলে আমাদের সেভাবে খেলতে হবে। ২শ রানের উইকেট হলে আমাদের সেভাবেই খেলতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে গেল মাসে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে আফগানিস্তান। টেস্টটি ৫৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানরা। টেস্ট স্ট্যাটাস থাকলেও এখনও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে পারেনি তারা। আরও বেশি টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেন শাহিদি, ‘আমরা গত চার বছরে ৬টি টেস্ট খেলেছি এবং পারফরমেন্স খারাপ হয়নি। আমরা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়েছি। আইসিসি যদি আমাদের আরও বেশি টেস্ট খেরার সুযোগ দেয় তাহলে আমরা দল হিসেবে উন্নতি করবো।’

সুত্র বাসস





ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...