বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ বিকাল ০৪:২৪
৪২২
নন্দিত উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’, প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে।
প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। তার নাটকের নাম যেমন ব্যতিক্রমী এবং ছন্দময়, তেমনি গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। বরেণ্য এ নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য, যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন।
গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশান এবং কক্সবাজারের সবচাইতে দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিনদিন নাটকটি ধারণ করা হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল নূর, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতের কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। আবহ সংগীত করেছেন এম এ রহমান। নাটকের একটি দৃশ্যে গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুবর্ণা আক্তার। নাটকটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত