অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ঈদের আগে ব্যাংক পাড়ায় উপচেপড়া ভিড়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুন ২০২৩ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৫১৬

পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস সোমবার (২৬ জুন)। কাল থেকে ব্যাংক বন্ধ। ঈদকে ঘিরে কোরবানির প্রস্তুতি থাকে নগরবাসীর। এতে নগদ অর্থের প্রয়োজনে গ্রাহকরা আজ ব্যাংকমুখী।

সকাল থেকে ব্যাংকের প্রতিটি শাখায় প্রচুর গ্রাহকের উপস্থিতি ছিল। যাদের বেশিরভাগ টাকা উত্তোলন করেছেন, জমার পরিমাণ ছিল খুবই কম। রাজধানীর মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টন, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

এদিন কথা হয় আবুল হাসনাত নামের এক গ্রাহকের সঙ্গে। তিনি সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় নগদ উত্তোলন করতে এসেছেন। হাসনাত জাগো নিউজকে বলেন, কোরবানি এবং নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন পরিশোধের জন্য টাকা উত্তোলন করতে এসেছি।

একই কথা বলেন রূপালী ব্যাংকের গ্রাহক সোহান। তিনি বলেন, ঈদের আগে বাচ্চাদের সালামি ও কোরবানি আছে। ব্যাংক আজকের পর খোলা থাকছে না। তাই বেশি করে টাকা উত্তোলন করার জন্য এসেছি।

অন্যদিকে ঈদের আগে প্রতি বছরই ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বেড়ে যায়। বাড়তি চাহিদার যোগান দিতে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ ধার করে থাকে। তবে ব্যাংকগুলোতে লেনদেনের পরিমাণ বাড়লেও নগদ অর্থের টান পড়ছে না বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের চাহিদা মতো অর্থ সরবরাহ করছে।

তাছাড়া পবিত্র ঈদুল আজহায় ব্যাংকের ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বন্ধের মধ্যেও এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে।

সরকার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করেছে। সে হিসাবে এবার ঈদের ছুটি ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। তবে কোরবানির পশুর হাট সংলগ্ন শাখায় ঈদের আগের দিন রাত দশটা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে পোশাক শিল্প এলাকায়ও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংক লেনদেন হবে।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংক শাখা বা উপ-শাখা নিজ বিবেচনায় নির্বাচন করে শাখা বা উপ-শাখায় বিশেষ ব্যবস্থায় সোমবার (২৬ জুন) পর্যন্ত বর্ধিত সময়ে অর্থাৎ বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। আর মঙ্গলবার (২৭ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত শাখা বা উপ-শাখা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে নিজ বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের শাখা, উপ-শাখা বা বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...