মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ রাত ১১:৩৪
৫২০
মনপুরা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের সকল মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথার চেয়ে কাজ বেশি করে। পক্ষান্তরে স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই বাংলাদেশ ব্যার্থ রাষ্ট্র ও দুর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর দেশে নির্বাচন এলেই তারা (বিএনপি-জামায়াত) ষড়যন্ত্রের খেলা শুরু করে।
রোববার দুপুর ১২ টায় ভোলার মনপুরায় অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ টি ইউনিয়নে ২ হাজার গরিব-দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মাতাব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এই কথা বলেন।
এমপি জ্যাকব আরও বলেন, ওরা (বিএনপি-জামায়াত) যতই ষড়যন্ত্র করুক সংবিধান অনুয়ায়ী যথা সময়ে দেশে নির্বাচন হবে। এছাড়াও তিনি চরফ্যাসন-মনপুরায় বিভিন্ন উন্নয়নের ফিরিস্ত তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দাবী করেন। এই সময় তিনি বসন্তের কোকিল থেকে সর্তক থাকার জন্য নেতা-কর্মীদের সর্তক থাকার আহবান জানান।
এই সময় উপজেলা শিক্ষা সমিতির কার্যালয়ে নির্মিনে ব্যাক্তিগত তহবিল থেকে দুই লক্ষা টাকা অনুদানের চেক উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম ও সম্পাদক মোঃ আজাদের কাছে হস্তান্তর করেন। পরে তিনি নবনির্মিত উপজেলা আ’লীগের দ্বিতল ভবনের কাজ পরিদর্শনে যান।
পরে দুপুর ৩ টায় উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে শাড়ি বিতরন যাওয়ার সময় ফকিরহাট বাজারে বিচ্ছিন্ন চরজমিরশাহর ৪ শত ভূমিহীন পরিবার চরের দখল বুঝে পাওয়ার জন্য এমপি জ্যাকবের কাছে আবেদন করেন। তখন এমপি জ্যাকব ভূমিহীনদের আশ্বস্ত করেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি মোঃ জহিরুল ইসলাম, আয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামন মনির, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত