অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মেসির এক গাড়ির দামে কেনা যাবে ১০টি রোলস রয়েস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ বিকাল ০৫:৩৫

remove_red_eye

৮৭২

তারকা ফুটবলার লিওনেল মেসির পেশাদার জীবন নিয়ে যতটা আগ্রহ আছে ভক্তদের তেমনি আছে ব্যক্তিগত জীবন নিয়েও। আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসির ভক্ত আছে সারাবিশ্বে। সাদামাটা জীবন কাটানো এই তারকার ব্যবক্তিগত জীবনও বেশ সাদামাটা। স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

তবে মেসির যে গাড়ি সংগ্রহের শখ আছে এ কথা জানতেন কি? নানা সময় আরেক তারকা ফুটবলার ক্রিশিয়ানো রোনালদোর গাড়ির খবর জানা যায়। যা তার ভক্তদের বিস্মিত করেছে বারবার। তবে আজ জানাবো মেসির গ্যারেজের খরব। যেখানে আছে বিশ্বের অন্যতম দামি ও বিরল মডেলের গাড়ি।

মেসির সেই গাড়ির দামে কেনা যাবে ১০টি রোলস রয়েস, অজস্র এয়ারবাস, একাধিক বিলাসবহুল প্রমোদতরীও। এমনকি এই গাড়ি পৃথিবীতে বিরল। ১৯৫৭ সালে এই গাড়ির মাত্র ৪টি মডেল বানিয়েছিল নির্মাতা সংস্থা। যার মধ্যে একটি রাখা আছে লিও মেসির গ্যারাজে।

মেসির সংগ্রহে থাকা সবচেয়ে দামি চার চাকা ফেরারি ৩৩৫ স্পাইডার। যাকে প্র্যানসিং হর্স বলেও ডাকা হয়। এই গাড়ির বাজারমূল্য ৩৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৯ কোটি টাকা)। শক্তি উৎপাদনের জন্য গাড়িতে মজুত ৪ লিটার ভি১২ ইঞ্জিন। এই ফেরারি প্রতি ঘণ্টা ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

ফেরারি এস স্পাইডার ছাড়াও লিওনেল মেসির গ্যারেজে আছে রেঞ্জ রোভার স্পোর্ট, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, অডি আরএস৬, অডি কিউ৭, অডি এ৭, মাসেরাতি, ক্যাডিলাক, পাগানি ইত্যাদি গাড়ি। লিওনেল মেসির গাড়িগুলোর সর্বমোট মূল্য ৪০ মিলিয়ন ডলারের থেকেও বেশি।

মেসির কাছে যে পাগানি জনডা রোডস্টার গাড়ি রয়েছে তার দাম ৪ মিলিয়ন ডলার। এই গাড়িরও মাত্র ৪০টি মডেল রয়েছে সারাবিশ্বে। তার সংগ্রহে থাকা অন্যতম দ্রুত গাড়ি মাসেরাতি যা ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে যাত্রা করতে পারে।

মেসির ফেরারি গাড়িটি কেনার পর ইনস্টাগ্রামে এই গাড়িটির একটি খেলনা মডেল হাতে ছবি দিয়েছিলেন। যা দেখে ভক্তরা বুঝে ছিলেন বিরল এক গাড়ির মালিক হয়েছেন তাদের প্রিয় খেলোয়াড়। ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার স্যার স্টার্লিং মস ১৯৫৮ সালে কিউবান গ্র্যান্ড প্রিক্সে বিখ্যাত লাল গাড়িটি চালান। তারপর থেকে ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিটি মোটরস্পোর্টের স্বর্ণযুগের প্রতীক হয়ে ওঠে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...