তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ রাত ১০:১৬
৭০৭
তজুমদ্দিন প্রতিনিধি: আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় ভোলার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদকে জেলার শ্রেষ্ঠ অফিসার ঘোষণা করে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিন থানা পুলিশকে শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা আ'লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রেসক্লাব সভাপতি ও তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী, গাজী আব্দুল জলিল, রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি এম নয়ন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এসময় সবাই ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান ওসি মাকসুদুর রহমান মুরাদকে।
তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম জানায়, তজুমদ্দিন উপজেলা ভোলা জেলার ০৬নং উপজেলা হলেও প্রত্যন্ত এই এলাকাটি অন্যান্য উপজেলার তুলনায় সকল কাজে সবসময় এগিয়ে থাকে। এখানকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সব সময় সুন্দর থাকে। জেলাব্যাপী রয়েছে এ এলাকার অনেক সুনাম। এখানকার পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদের পুলিশ প্রশাসনও কোনো অংশে পিছিয়ে থাকেনি, এ মাসে তারা আমাদেরকে এনে দিয়েছে জেলার শ্রেষ্ঠ থানার পুরষ্কার। এই অর্জনকে উৎসাহ উদ্দিপনায় বরণ করে নিতে পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানাতে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছি।
এসময় ওসি মুরাদ আগামী দিনে অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত