বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬
৩৮২
রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত এবং অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেয়র বরিস ফিলাটোভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় দিনিপ্রো নগরীর ‘বেশ কয়েকটি ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।’
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কিয়েভের আকাশসীমায় ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ধ্বংসাবশেষ পড়ে একটি ২৪ তলা ভবনে আগুন ধরে যায়। এতে অন্তত দু’জন আহত হয়েছে।
এদিকে আঞ্চলিক গভর্নর ওলেগ সিনিগুবভ বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে একটি গ্যাস পাইপলাইন বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এর আগে ইউক্রেনের বিমান বাহিনীও সুম এবং পোলতাভার উত্তরাঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানিয়েছিল।
সুত্র বাসস
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক