অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরের উপর হামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:৫৭

remove_red_eye

৮৫৭



আকতারুল ইসলাম আকাশ : ভোলার রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে এক কিশোরের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই কিশোরের নাম মো. ফজলে রাব্বি। সে রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাশেম মিয়ার ছেলে। আহত ওই কিশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তার উপর হামলা মিথ্যা বলে দাবি অভিযুক্তদের।বুধবার দিনগত রাতে সদর উপজেলার রৌদ্রের হাট বাজারের পাশে শহিদ ভান্ডারীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

আহত ওই কিশোর জানান, বুধবার গভীর রাতে স্থানীয় শহিদ ভান্ডারীর বাড়ির সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিব মঞ্জু শিপন সুমন ও মিরাজসহ আরো ৪/৫ জন "তুই নেতা হয়ে গেছিস" এই কথা বলে তার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই কিশোর।তবে হামলার বিষয়ে অভিযুক্তদের মধ্যে সুমনের সাথে যোগাযোগ করলে তিনি জানান রাতে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে কথা কাটাকাটি হয়েছে।