অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

সিসিক নির্বাচন কাল, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুন ২০২৩ রাত ০৮:২৭

remove_red_eye

৩৭১

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন আগামীকাল বুধবার (২১ জুন)  অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে মহানগরীর সকল কেন্দ্রে ভোট  গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে সিসিক নির্বাচনের সরঞ্জামাদি নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিতরণ কার্যক্রম শুরু হয়, পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া শুরু হয়। 
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির এসব তথ্য জানিয়ে বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। 
তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে  একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। 
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, সুষ্ঠ্ভুাবে সিসিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মাঠে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৫১টি মোবাইল টিম, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে।
সিলেট সিটি করপোরেশনে এরআগে ২৭টি ওয়ার্ড থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে এবার মোট ৪২টি ওয়ার্ড রয়েছে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন ৬ জন।
আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। 
এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৯০টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৬৭টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...