অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৪৭৯

হংকংয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে  বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি  আইনে সেমিফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দল ৬ রানে হারিয়েছে পাকিস্তানকে।
সেমিফাইনালটি গতকাল হবার কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারনে আজ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়। আজও বৃষ্টির কারনে প্রায় আড়াই ঘন্টা পর  শুরু হওয়া  ম্যাচের দৈর্ঘ্য  ৯ ওভারে নামিয়ে আনা হয়।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই সেমিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতায় ১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ছয় ব্যাটারের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন রাবেয়া খান ও নাহিদা আকতার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২১ রান করে আউট হন নাহিদা। নাহিদার বিদায়ে নয় নম্বরে উইকেটে এসে ১টি ছক্কায় ২ বলে অপরাজিত ৬ রান করেন সুলতানা খাতুন। ২০ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। এতে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানের পুঁিজ পায় বাংলাদেশ। পাকিস্তানের ফাতিমা সানা ৩ উইকেট নেন।
জবাবে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভালো অবস্থায় ছিলো পাকিস্তান। পরের ৩ ওভারে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে চাপে পড়ে যায় পাকিস্তান। ৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে তারা। এতে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে পাকিস্তানের।
শেষ ওভারে বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা। নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মেঘলা। মাত্র ৬ রান দিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন তিনি। ৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ২ ওভারে ২০ রানে উইকেটশূন্য থাকলেও দলের জয়ে বড় অবদান রাখেন মেঘলা। রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।
রিজার্ভ ডেতে গড়ানো ভারত ও শ্রীলংকার মধ্যকার দিনের অন্য সেমিফাইনালের খেলা বৃষ্টির কারনে আজও সম্ভব হয়নি। গ্রুপ পর্বে  পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালের টিকিট পায় ভারত। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...