বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৩৮
৯৪১
আকতারুল ইসলাম আকাশ : মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে ভোলায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ভোলা জেলা শাখার আয়োজনে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অফিস চত্বরে পূর্ণ দিবস (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত) কর্মবিরতি ও অবস্থান পালন শুরু করে। এ সময় তারা জেলা প্রশাসক অফিস চত্বরে বিক্ষোভ করেন। এতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলা জেলা শাখার সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য গৌতম কুমার সিংহ, কামরুল আহসান, মোঃ আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারিরা উপস্থিত ছিলেন।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীগণের পদ পরিবর্তন দীর্ঘদিন ধরে দাবি করে আসছি।
এ দাবি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এখনও বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্র কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী এই কর্মসূচির পালন করা হচ্ছে। তারই অংশ হিসাবে ভোলা জেলা শাখা এ কর্মসূচি পালন করা হয়।
বক্তার আরো জানান, এই কর্মসূচি ৩ দিন চলমান থাকবে। ২৭ ফেব্রæয়ারি তা শেষ হবে। এতেও দাবি আদায় না হলে আরোও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত