অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বেলারুশে পারমাণু অস্ত্রের ওয়ারহেড পাঠিয়েছেন পুতিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৩৫০

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার নিশ্চিত করেছেন রাশিয়া তার মিত্র বেলারুশের কাছে পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে। দেশটি ইউক্রেনের সীমান্তবর্তী।
পুতিন একটি বার্ষিক অর্থনৈতিক ফোরামে বলেন, ‘পারমাণবিক ওয়ারহেডগুলো প্রথমবার বেলারুশের ভূখন্ডে পৌঁছে দেওয়া হয়েছে।’ এই ফোরাম বৈঠকে এএফপি এবং রাশিয়ার ‘বন্ধু নয়’ এমন দেশের মিডিয়ার প্রবেশাধিকার ছিল না।
রাশিয়ান নেতা মার্চ মাসে তুলনামূলক কম শক্তিশালী কৌশলগত পারমাণবিক অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
পুতিন বলেন, ‘গ্রীষ্মের শেষের দিকে, বছরের শেষ নাগাদ, আমরা বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র হস্তান্তর করার প্রক্রিয়াটি শেষ করব।’
কৌশলগত পারমাণবিক অস্ত্র হল যুদ্ধক্ষেত্রের অস্ত্র, বিধ্বংসী হলেও দূরপাল্লার কৌশলগত অস্ত্রের তুলনায় এর ক্ষয়ক্ষতি কম।
বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার ইউক্রেন আক্রমণের জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে তার ভূখন্ড ব্যবহারের অনুমতি দিয়েছেন।
বেলারুশের সঙ্গে ইউক্রেনের পাশাপাশি ইইউ এবং ন্যাটো সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার সীমান্ত রয়েছে।
পুতিনের ঘোষণা পারমাণবিক সংঘাতের আতঙ্ক বাড়িয়েছে, তবে বিশেষজ্ঞরা এবং সরকারগুলো বলেছে, এটি সংঘাতের গতিপথ পরিবর্তন করবে এমন সম্ভাবনা কম।

সুত্র বাসস

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...