অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বন্ধ হচ্ছে ইউটিউবের জনপ্রিয় ফিচার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ বিকাল ০৫:৫২

remove_red_eye

৪৭৯

অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। টেক জায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের অন্যতম মাধ্যম। নাটক, সিনেমাসহ বিভিন্ন ক্লাসের লেকচার পাওয়া যায় সহজেই। দিনের বেশিরভাগ সময় অনেকে ইউটিউবে নাটক, সিনেমা বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে কাটান।

তবে এবার কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ফিচার। এরইমধ্যে ইউটিউব নিশ্চিত করেছে যে ইউটিউব স্টোরিজ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

এই ফিচারটি ক্রিয়েটরদের পোস্ট আপডেট করার অনুমতি দেয়, যা ৭ দিনের জন্য লাইভ থাকে। তবে আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি ২৬ জুন ২০২৩ থেকে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে আর কোনো ইউটিউব ব্যবহারকারী এই ফিচার পাবেন না।

ফিচারটি প্রথম ২০১৮ সালে চালু করা হয়েছিল। প্রাথমিক ভাবে ১০ হাজার গ্রাহকের অ্যাকাউন্টের জন্য স্টোরি চালু করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রিল আকারে এই ফিচারটি চালু করা হয়েছিল। তবে ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আশানুরূপ জনপ্রিয় হতে পারেনি। সংস্থা যতটা চেয়েছিল ততটা জনপ্রিয়তা না পাওয়ায় ফিচারটি চিরতরে বন্ধ করতে চলেছে ইউটিউব।

বর্তমানে সংস্থাটি ইউটিউব শর্টস লাইভ ভিডিও এবং কমিউনিটি পোস্টের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করতে চায়। এই কারণে পুরোনো ফিচারটি বন্ধ করে দিচ্ছে।যেসব ক্রিয়েটর প্রায়শই স্টোরিজ ব্যবহার করেন তাদের ইউটিউব স্টুডিও, হেল্প সেন্টার কন্টেন্ট এবং ক্রিয়েটর ইনসাইডার ভিডিওর মাধ্যমে অবহিত করা হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...