অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জনশক্তি ও রেমিট্যান্স কেন্দ্রিক : প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৩৮০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জনশক্তি ও রেমিট্যান্স কেন্দ্রিক। বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বিভিন্ন বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা থেকে অব্যাহতি লাভ করবে। এর পাশাপাশি আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত হতে অঙ্গীকারবদ্ধ।
আজ সংসদে প্রধানমন্ত্রীর জন্য টেবিলে উপস্থাপিত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ, কে,এম রহমতুল্লার এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, আমাদের ইকোনমিক ডিপ্লোম্যাসির অংশ হিসেবে সরাসরি বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি, এবং বাণিজ্য বৈচিত্র্যকরণের জোরালো উদ্যোগ গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে গত ৬ মার্চ কাতারের দোহায় ইনভেস্টমেন্ট সামিট-২০২৩ এ ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার পটেনশিয়ালস অব ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ভাষণে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও কাতারের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে সমুন্নত করার প্রত্যাশা পূর্নব্যক্ত করেছি।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ-কাতার সরকার পর্যায়ে একটি কমিটি গঠনের আহ্বান জানাই এবং একইসাথে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য দুই দেশের ব্যবসায়িক গোষ্টিকে একক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আরো গতিশীল করার জন্য যৌথ ব্যবসায়িক ফোরাম প্রতিষ্টার আহ্বান জানিয়েছি।
সরকার দলীয় সদস্য হাবিবর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম’ দুই দেশের বেসরকারি খাতগুলোকে নতুন নতুন মাধ্যমে যুক্ত করে বাংলাদেশ ও কাতারের সম্পর্ক অধিকতর শক্তিশালী করবে। 
শেখ হাসিনা বলেছেন, এ প্রেক্ষিতে আমি কাতারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে ও দেশে বিনিয়োগের  আহ্বান জানিয়েছি।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...