বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৫
২০৪
জেলার শ্রীনগর উপজেলায় গতরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত এবং তিন আহত হয়েছে । মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শ্রীনগর-দোহার বাইপাস সড়কের জুশুরগাঁওয়ে দুই মোটর সাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো- শ্রীনগর বাজারের মুদি দোকানী মো. ইয়াসিন (২২) ও কর্মচারী বাবুর দিঘিরপাড় গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮)। আহতরা ফুলকুচি এলাকার রাতুল (২৫) ও ফারদিন (১৮) এব কয়কির্ত্তন গ্রামের জয়(১৯)।
শ্রীনগর থেকে ছেড়ে আসা মোটর সাইকেল দুটি ওই উপজেলার জুশুরগাঁওয়ে পৌঁচ্ছালে রাত সাড়ে ৯টায় দিকে জিক্সার মোটর সাইকেলের সাথে এ্যাপাচি আরটিআর মোটরসাকেলের সংঘর্ষ হয়। নিহতরা ছিল জিক্সার বাইকে। জিক্সার বাইকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয় চলন্ত এ্যাপাচি মোটরসাইকেলকে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুই বাইকের ৫ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বাইক চালক শ্রীনগরের গিয়াসউদ্দিনের পুত্র মুদি দোকানী ইয়াসিনের মৃত্যু হয়। এসময় কর্মচারী সাইমনকে ঢাকা রেফার্ড করা হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপর বাইকের আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ দুটি নিয়ে যায়।এ ঘটনায় এখন ও কোন অভিযোগ পাওয়া যায়নি।
সুত্র বাসস
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক