অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

কঠিন হামলা চালিয়ে সাতটি গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৩৫৬

রুশ বাহিনীর বিরুদ্ধে কঠিন পাল্টা  হামলা চালিয়ে সাতটি  গ্রাম পুনরুদ্ধার এবং সামান্য অগ্রগতির দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার তার সান্ধ্য ভাষণে বলেছেন,  ‘এ লড়াই খুব কঠিন, কিন্তু আমরা অগ্রসর হচ্ছি এটিই গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ইউক্রেনের প্রতিটি পতাকার জন্যে আমি আমাদের বাহিনীকে ধন্যবাদ জানাই যা নতুন দখলকৃত অঞ্চলের গ্রামসমূহের সঠিক জায়গায় ফিরে এসেছে।
এদিকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই পাল্টা অভিযান কয়েকমাস নয়, কয়েক সপ্তাহ চলবে।
তিনি আরো বলেছেন, আমরা একে যতোটা  সম্ভব সফল করে তুলতে চাই যেন একটা সুন্দর পরিস্থিতিতে আলোচনা শুরু করা যায়।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আশা প্রকাশ করে বলেছেন, এই অভিযান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বাধ্য করবে।
কিয়েভ বাহিনীর সাফল্য অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
রাশিয়া সোমবার বলেছে, তাদের বাহিনী ভেলিকা নভোসিল্কার কাছে দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলা প্রতিহত করেছে।
তবে মস্কো ও কিয়েভের পরস্পরের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...