অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অগ্রণী ব্যাংকের বিদায় ও বরন অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:১১

remove_red_eye

১৬৩২



নুরে আলম ফয়জুল্লাহ : ভোলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের অঞ্চল প্রধান মোঃ জুলহাসকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত অঞ্চল প্রধান মোঃ মোখতার হোসেনকে বরন করে নিয়েছেন ব্যাংকের কমকর্তা কর্মচারীবৃন্দ। মঙ্গলবার বিকালে ব্যাংকটির ভোলা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অগ্রনী ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপক ফরিদ আহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মো. ফারুক আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াপদা শাখার ব্যবস্থাপক গনেশ দেব নাথ, ভোলা অফিসার সমিতির সভাপতি পংকজ কুমার নাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন শরীফ, কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক এ এস এম ফরিদ উদ্দিন, চরফ্যাশন শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, লালমোহন শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, দৌলতখান শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন, খায়ের হাট শাখা ব্যবস্থাপক তানভিরুল আলম,  বাংলাবাজার শাখা ব্যবস্থাপক জিয়াউদ্দিন, বোরহানউদ্দিন শাকা ব্যবস্থাপক জামালউদ্দিন, শশীভুষন শাখা ব্যবস্থাপক আঃ হালিম, অফিসার খায়রুল বাশার, বরিশাল সার্কেলের সিনিয়র অফিসার মো. জাহিদুল ইসলাম, মোঃ জহির রায়হান, মো. নোমান, অফিসার সমিতির সাংগঠনিক সম্পাদক এ আর এম ইউসুপ, সি বি এ সাধারন সম্পাদক শ্যাম সুন্দর দে প্রমূখ।