অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলা-২ আসনের এমপিকে হত্যার হুমকিদাতা ইউপি চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তারের দাবী

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুন ২০২৩ রাত ১০:০৭

remove_red_eye

৫২৩

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকিদাতা ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে এবার গ্রেপ্তারের দাবি করেছেন ওই ইউনিয়নের ৮ ইউপি(মেম্বার) সদস্য। রোববার(১১ জুন) স্থানীয় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ওই দাবি জানান। ওই সময় পুলিশ প্রশাসন যদি  অবিলম্বে আলাউদ্দিনকে গ্রেপ্তার না করে তাহলে হুমকিদাতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাসহ বৃহত্তর কর্মসূচী দিবেন বলেও তারা জানান।
লিখিত ও প্রশ্নোত্তরে প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবিরসহ উপস্থিত ইউপি সদস্যরা জানান, তারিখে আলাউদ্দিন সরদারের ছেলে রোহান কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকালাপ চালায়। জুন মাসের ২ তারিখে রোহান স্থানীয় নুর মিয়ার হাঁটে চাঁদাবাজির চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে আটকিয়ে দৌলতখান থানায় সোপর্দ করে। আলাউদ্দিন তার ছেলেকে ছাড়িয়ে দিতে সংসদ সদস্য আলী আজম মুকুলকে অনুরোধ করেন। কিন্তু সংসদ সদস্য অন্যায়কে প্রশয় না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানান। এতে আলাউদ্দিন ক্ষিত হয়ে ফেসবুকে ভিডিও বার্তায় সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন।
তারা আরো বলেন,বর্তমান আধূনিক প্রযুক্তির যুগে মামলা করার এক সপ্তাহ পার হয়ে যাবার পরও আলাউদ্দিন গ্রেপ্তার না হওয়াটা দূ:খজনক। একজন সংসদ সদস্যকে হত্যার হুমকির পর যদি গ্রেপ্তার না হয় তাহলে সাধারণ মানুষ আতঙ্কিত ও নিরাপত্তাহীণতায় ভোগা স্বাভাবিক কীনা তারা প্রশ্ন রাখেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান-১ হুমায়ূন কবির, প্যানেল চেয়ারম্যান-২ আবদুল্লাহ আল নোমান, ইউপি সদস্য মো. মহিউদ্দিন, মো. হাবিবউল্যাহ, মো. আলমগীর, মো. সেলিম,জাহিদুল ইসলাম রিপন ও সংরক্ষিত মহিলা সদস্য সিমু আক্তার।

উল্লেখ্য বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের (বহিষ্কৃত) সহ-সভাপতি আলাউদ্দিন সরদার ভার্চ্যুয়ালি ফেসবুকে ভিডিও বার্তায় গত রোববার স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেন। হুমকির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল বলকেয়া বাদী হয়ে গত সোমবার থানায় এ মামলা দায়ের করেন।
গত সোমবার হুমকিদাতা চেয়ারম্যনকে গ্রেপ্তারের করতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়।

গত বুধবার সচেতন নাগরিক ফোরাম থানার সামনে মিছিল সহকারে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিলে অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল)মো. জহিরুল ইসলাম আলাউদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবস্থানকারীরা স্থান ত্যাগ করেন।
২০২১ সালে ইউপি নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপিতে নৌকা
প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার চেয়ারম্যান নির্বাচিত হন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...