অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৯ জন হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৪৪৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 
এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ১৩৬ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৫৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে  সর্বমোট ভর্তি ৪৯৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১০৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন- এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৩২১০ জন। এদের মধ্যে ঢাকায় ২৪১২ জন এবং ঢাকার বাইরে ৭৯৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ২৫৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সুত্র বাসস