অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দেশে আরও ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৪২১

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 
এদের মধ্যে ১৪২ জন ঢাকা মহানগর, ১ জন নারায়নগঞ্জ, ৬ জন চট্টগ্রাম, ১ জন কক্সবাজার এবং ১ জন রাজশাহী জেলার বাসিন্দা রয়েছেন। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৪৭০ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫১ জনে অপরিবর্তিত রয়েছে।
আজ রোববার  স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২০৫৯ টি নমুনা সংগ্রহ ও ২০৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭দশমিক ৩৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৯৮ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সুত্র বাসস