অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩৩৬

ভারতকে বিধ্বস্ত করে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের  ওভালে অনুষ্ঠিত ফাইনালে আজ  অস্ট্রেলিয়া ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারতকে। ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও ফাইনালে উঠে শিরোপা বঞ্চিত হয়ছিলো ভারত। সাউদাম্পটনের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো টিম ইন্ডিয়া।
ফাইনাল জিততে টেস্টের চতুর্থ দিন ৪৪৪ রানের টার্গেট পায় ভারত। দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান করেছিলো টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা ৪৩, শুভমান গিল ১৮ ও চেতেশ^র পূজারা ২৭ রানে আউট হন। বিরাট কোহলি ৪৪ ও আজিঙ্কা রাহানে ২০ রানে অপরাজিত ছিলেন। ৭ উইকেট হাতে আরও ২৮০ রান দরকার ছিলো ভারতের।
আজ, পঞ্চম দিনের সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। অস্ট্রেলিয়া পেসার স্কট বোল্যান্ডের বলে দ্বিতীয় স্লিপে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোহলির দুর্দান্ত ক্যাচ নেন স্টিভেন স্মিথ। ৭টি চারে ৭৮ বলে ৪৯ রান করেন কোহলি। চতুর্থ উইকেটে কোহলি-রাহানে ১৫৭ বলে ৮৬ রান যোগ করেন।
কোহলির বিদায়ে উইকেটে আসেন রবীন্দ্র জাদেজা। দু’বল খেলে কোন রান না করেই বোল্যান্ডের বলে আউট হন জাদেজা। এরপর উইকেটরক্ষক শ্রীকর ভরতকে নিয়ে এক ওভারে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন রাহানে। জুটিতে ৯ ওভার ভালোভাবে কাটিয়েও দেন তারা।
কিন্তু দশম ওভারের রাহানেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ৭টি চারে ১০৮ বল খেলে ৪৬ রান করেন রাহানে।
দলীয় ২১২ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে রাহানের আউটের পর ভারতের লেজ ছেঁটে ফেলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। শেষ চার উইকেটের তিনটিই নেন তিনি। ৬৩ দশমিক ৩ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় ভারত।
শেষদিকে ভরত ২৩, শারদুল ঠাকুর শূন্য, উমেশ যাদব ১ ও মোহাম্মদ সিরাজ ১ রানে আউট হন। ১৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সামি।
বল হাতে অস্ট্রেলিয়ার লিঁও ৪১ রানে ৪টি উইকেট নেন। এছাড়াও বোল্যান্ড ৩টি, স্টার্ক ২টি ও প্যাট কামিন্স ১টি উইকেট নেন। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ১৬৩ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেন তিনি।
আইসিসি ইভেন্টে এই নিয়ে সপ্তম শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ^কাপ পাঁচবার, টি-টোয়েন্টি বিশ^কাপ একবার এবং এবার আইসিসি টেস্ট চ্যাম্পিনশিপের শিরোপা ঘরে তুললো অসিরা।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
অস্ট্রেলিয়া : ৪৬৯ (হেড ১৬৩, স্মিথ ১২১, সিরাজ ৪/১০৮) ও ২৭০/৮ ডি (ক্যারি ৬৬*, জাদেজা ৩/৫৯)।
ভারত : ২৯৬ (রাহানে ৮৯, কামিন্স ৩/৮৩) ও ২৩৪ (কোহলি ৪৯, লিঁও ৪/৪১)।
ফল : অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...