বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই জুন ২০২৩ বিকাল ০৪:৫৮
৪০৮
স্পিনার কেভিন সিনক্লেয়ার ও ব্যাটার অভিষিক্ত এলিক আথানাজের নৈপুন্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। অভিষেক ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন আথানেজ। ২৬ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেন সিনক্লেয়ার।
শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। টপ অর্ডারে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও বৃত্তিয়া অরবিন্দের ব্যাটিং নৈপুন্যে ভালো অবস্থায় ছিলো আরব আমিরাত। ২২ ওভার শেষে স্বাগতিকদের রান ছিল ২ উইকেটে ১৪১।
২৩ ওভার থেকে আরব আমিরাতের ব্যাটিংয়ে ধ্বস শুরু করেন দুই স্পিনার কেভিন সিনক্লেয়ার ও ইয়ানিক কারিয়া। এতে ৪২ রানে শেষ ৮ উইকেট হারায় আরব আমিরাত। শেষ পর্যন্ত ৩৬ দশমিক ১ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় তারা। ৮টি চার ও ১টি ছক্কায় ৭৫ বলে ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন অরবিন্দ। ৩৪ বলে ৪২ রান করেন ওয়াসিম। ওয়েস্ট ইন্ডিজের সিনক্লেয়ার ২৪ রানে ৪টি ও কারিয়া ৩৪ রানে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন আথানেজ। ২৬ বল খেলে ইনিংসের দশম ওভারেই হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। অভিষেক ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন আথানেজ। শেষ পর্যন্ত ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৬৫ রানে আউট হন আথানেজ।
পরের দিকে শামারাহ ব্রুকস ৩৯, কেচি কার্টি ২০ ও ভারপ্রাপ্ত অধিনায়ক রোস্টন চেজ অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে ৮৯ বল আগেই ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন। আরব আমিরাতের হয়ে ২টি করে উইকেট নেন আফজাল খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ ও কার্তিক মেয়াপ্পান। ম্যাচ সেরা হন সিনক্লেয়ার, সিরিজ সেরা হন ব্রান্ডন কিং।
সিরিজ জয়ের স্বাদ নিয়ে আগামী সপ্তাহ থেকে বিশ^কাপ বাছাই পর্ব শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ^কাপে খেলতে হলে বাছাই পর্বে সেরা দু’দলের মধ্যে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত