বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুন ২০২৩ বিকাল ০৪:৩০
৩৪৭
ইসরাইলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভুত পাঁচ ইসরাইলিকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরাইলিদের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়ালো।
এ হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলায় সহায়তা করবে।
পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেফতারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
ঘটনাস্থল থেকে কথা বলার সময় পুলিশ মুখপাত্র এলি লেভি সরকারি সম্প্রচার কেন্দ্র কান’কে বলেন, ‘এক বা একাধিক ব্যক্তি’ ওই কার ওয়াশ কেন্দ্রে লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে।
উল্লেখ্য, ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরাইলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরাইল গঠনের পর তারা তাদের ভূমিতে থেকে যায়।
সুত্র বাসস
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত