বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৮:১৩
৮৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) এর আয়োজনে সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ১৩০৫ জন স্বেচ্ছাসেবকদের মধ্যে এই সাংকেতিক যন্ত্রপাতি বিতরন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এর অতিরিক্ত সচিব মো: ফয়জুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের পরিচালক ( প্রশাসন) আহমদুল হক। স্থানীয় সরকার এর উপ-পরিচালক মাহামুদুর রহমান এর সভাপত্বি আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম,পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলা এর উপ-সহকারী পরিচালক মো: জাকির হোসেন, সিপিপি ভোলার উপ-পরিচালক মো:শাহাবুদ্দিন,সহকারি-পরিচালক মুন্সি নূর মোহাম্মোদ,উপজেলা টিম লিডার আবুল হাসনাত তসলিম প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে ১৩ ধরণের সামগ্রী বিতরণ করা হয়। এ গুলোর মধ্যে রয়েছে, মেগাফোন, হেন্ডসাইরেন, সংকেত পতাকা, টর্চলাইট, লাইফজ্যাকেট,রেইনকোট, গামবুট, হার্ডহেড (হেলমেট), প্রাথমিক চিকিৎসা বক্স, উদ্ধার সামগ্রী বক্স, স্টেচার এবং পতাকার খুটি।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত