অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভিনিসিয়াসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণে শাস্তি-জরিমানা করলো স্প্যানিশ সরকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:৩৬

remove_red_eye

৩৪৬

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরনের  কারনে বেশ কয়েকজন সমর্থককে জরিমানা ও শাস্তি দিয়েছে স্প্যানিশ সরকার।
জানুয়ারিতে এ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে অপমানজক একটি মূর্তি ঝুলানোর অপরাধে চার সমর্থককে ৬০ হাজার ইউরো জরিমানা ও দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মে মাসে লা লিগার ম্যাচে ২২ বছর বয়সী ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে ৫০০০ ইউরো জরিমানা ও এক বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞ দেয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে  এই শাস্তি প্রত্যাশিতই ছিল।
ভ্যালেন্সিয়া ইতোমধ্যেই তার তিন সমর্থককে আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করেছে। এই ঘটনায় ভ্যালেন্সিয়াকে ২৭ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এবং মেস্তালা স্টেডিয়ামের একাংশ তিন ম্যাচের জন্য বন্ধ ঘোষনা করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। ভ্যালেন্সিয়ার ঐ সাতজনকে দুইদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আরো তদন্তের জন্য তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা হতে পারে।
বর্ণবাদের বিরুদ্ধে পুরো বিশ্ব যখন সরব ঠিক সে সময়ই স্প্যানিশ পেডারেশন ও ব্রাজিলিয়ান কনফেডারেশন ঘোষনা দিয়েছে ব্রাজিলের বিপক্ষে স্পেন একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায়। এই ম্যাচের মাধ্যমে উভয় দেশই যে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে তা প্রমানিত হবে। আগামী বছর মার্চে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ব্রাজিলিয়ান ফেডারেশন ভিনিসিয়াসের পক্ষে শক্ত অবস্থান না নেয়ায়  স্প্যানিশ ফুটবল ও স্থানীয় কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছে।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...