বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:১৩
১১১৬
এম আবু সিদ্দিক,চরফ্যাসন : বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাসনে দীর্ঘ প্রায় ৫ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে তৃতীয়বারের মতো আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সভাপতি ও দ্বিতীয় বারের মতো নুরুল ইসলাম ভিপিকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ মাঠে ভোলা-৪ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এসময় এমপি জ্যাকব তার বক্তব্যে বলেন, সম্মেলনের মাধ্যমে চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ আরও সমৃদ্ধশালী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। পাশাপাশি দলের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, জেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু উপস্থিত ৮০০ কাউন্সিলরের সমর্থনের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত