বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই জুন ২০২৩ রাত ১০:০৭
৬৩৫
ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার (৫ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ভোলাতে প্রচুর গ্যাস পাওয়া যাচ্ছে। তিনটি কুপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। দেশের অন্য কোনো স্থানে ৮-৯টা কুপ খনন করেও একটা গ্যাসক্ষেত্র পাওয়া যায় না। আমাদের ভোলায় কয়েকদিন আগে ১৯তম গ্যাস ফিল্ড পাওয়া গেছে।
তোফায়েল আহমেদ বলেন, এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে ভোলা থেকে গ্যাস নিয়ে আশুলিয়ার দিকে গার্মেন্টস কারখানায় কাজে লাগানো হবে। আমি বলতে চাই ভোলা একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু সম্ভাবনা অনেক বেশি।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দয়া করেন তাহলে ভোলাকে সর্বশ্রেষ্ঠ জেলায় রূপ দিতে পারবেন। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে আছে। এরই মধ্যে অনেক ব্যবসায়ী ভোলাতে জায়গা-জমি কিনছেন। তাই প্রধানমন্ত্রী যদি ভোলা-বরিশাল ব্রিজটা করে দেন। ভোলার চেহারা পাল্টে যাবে। এরই মধ্যে এর ফিজিবিলিট টেস্ট করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত