অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ বিকাল ০৫:৪২

remove_red_eye

৩৪২

ওপেনার ব্রান্ডন কিংয়ের ক্যারিয়ারের  প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে। ১১২ বলে ১১২ রান করেন কিং।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ১৭ বল বাকী থাকতে সব উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় স্বাগতিক আরব আমিরাত।  ৫২ বলে দলের পক্ষে সর্বোচ্চ  ৫৮ রান করেন  আলি নাসের। সাত নম্বরে নেমে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি । দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বৃত্তিয়া  অরবিন্দ।
ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ৩টি, ডোমিনিক ড্রাকস-ওডিন স্মিথ-ইয়ানিক ক্যারিয়া ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার কিংয়ের সেঞ্চুরিতে ৮৮ বল বাকী থাকতে ৩ উইকেটে ২০৬ রান করে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২টি চার ও ৪টি ছক্কায় ১১২ রান করে ম্যাচ সেরা হন কিং। ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন কিং।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরব আমিরাতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...