বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:৩৫
২৯৭
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, যিনিই মাদক কেনাবেচার সঙ্গে জাড়ত থাকবেন, তিনি জনপ্রতিনিধি কিংবা যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। তাদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তিনি আজ রোববার বেলা ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রায়কে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। উত্তম কুমার মেহেরপুর জেলার গাংনী থানা এলাকায় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন।
এরআগে তিনি আহত র্যাব সদস্য এসআই উত্তম রায়কে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১৪ তলার কেবিনে দেখতে যান। সেখানে র্যাব ডিজি তার হতে নগদ ৫০ হাজার টাকা ও ফলমূল তুলে দেন। পাশাপাশি তার চিকিৎসার ব্যাপারেও খোঁজ-খবর নেন।
মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহবান জানিয়ে র্যাব ডিজি বলেন, ‘এই মাদকের ছোবল থেকে আমাদের সন্তানদের বাঁচাতে না পারলে আগামীতে চাকরি দেয়ার মতো কোনও লোক খুঁজে পাওয়া যাবে না।’
তিনি বলেন, ‘এরকম মাদক, জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে গিয়ে আমাদের ৩৩ জন সহকর্মী জীবন দিয়েছেন ও এক হাজারের বেশি সহকর্মীর অঙ্গহানি হয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, ‘গত ৩০ মে মেহেরপুরের গাংনী থানা এলাকায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানকালে ধারালো অস্ত্রের আঘাতে র্যাব সদস্য উত্তম কুমার রায় আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় বর্তমানে তিনি অনেকটা সুস্থ। আগামী কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে বলেও জানান তিনি।
র্যাব ডিজি বলেন, ইতোমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো অভিযান চলছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈনসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত