দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৪৫
৪৫২
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর ইউনিয়ন থেকে মোটরসাইকেল নিয়ে দৌলতখান উপজেলায় আসার পথে খায়ের হাট রাস্তার মাথা এলাকার নুর মিয়ার হাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত বিএনপি দুই নেতার দাফন সম্পন্ন হয়েছে। খায়ের হাট হাইস্কুল মাঠে শনিবার বাদ আসর জানাযা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের লোকজন ছাড়া ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিহত বিএনপি নেতা আবুল কালাম মেম্বার পশ্চিম জয়নগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মোহাম্মদ আলম দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। বিএনপির এদুইনেতা শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিহত সোহেব মুন্সির স্মরণে দৌলতখান উত্তর মাথা মার্কাজ মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ আলম নিহত হন এবং গুরুতর আহত আবুল কালাম মেম্বারকে আশঙ্কা জনক অবস্থায় ভোলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোহেব মুন্সি গত বৃহস্পতিবার ঢাকা তেজগাঁও এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষ দর্শীরা জানায়, মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুই বিএনপি নেতা নিহত হন এবং ইসমাইল নামে অপর বিএনপি কর্মী গুরুতর আহত হন। তার বাড়ি ওই এলাকায়।
শোক প্রকাশ:
বিএনপি নেতা আবুল কালাম মেম্বার ও যুবদল নেতা মোহাম্মদ আলমের অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা -২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আবদুল মন্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু ও উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত