অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৪০

remove_red_eye

৯৩০


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে ট্রলিচাপায় সিরাজগঞ্জের নির্মান শ্রমিক শামসুল হক (৪০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  বুধবার সন্ধ্যায় উপজেলার মিয়ারহাটের সাজির চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামছুল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নুরগঞ্জ ইউনিয়নের পেচার পাড়া গ্রামের বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল কবির জানান, নির্মাণ শ্রমিক শামসুল ভাড়া করা মোটরসাইকেলে মিয়ার হাট থেকে মঙ্গল শিকদার লঞ্চঘাটে যাচ্ছিল। পথে সাজির চৌমুহনী এলাকায় ওভারটেক করতে গিয়ে তাকে বহনকারী মোটরসাইকেলটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে শামসুল গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাত সোয়া ৮ টার দিকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।