অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৩৯৯

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে শুক্রবার বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে যথাযথ মর্যাদায় সামরিক অভ্যর্ত্থনা জানানো হয়েছে। এদিকে তিনি ইউরোপের পূর্বাঞ্চলীয় এ দেশে তার একক সফর শুরু করেছেন। খবর এএফপি’র।
গত মাসে লন্ডনে চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সদ্য মুকুটধারী রাজাকে স্বাগত জানান। এ সময় গ্রেট ব্রিটেন এবং রোমানিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়ার পর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরাসহ প্রায় ৩শ’জন এক সংবর্ধনায় অংশ নেবেন।
ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
তবে চার্লস কতদিন রোমানিয়া সফর করবেন সে ব্যাপারে বাকিংহাম প্রাসাদ থেকে কিছ বলা হয়নি।

সুত্র বাসস