বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৯
৮০৬
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। টেক জায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের অন্যতম মাধ্যম। নাটক, সিনেমাসহ বিভিন্ন ক্লাসের লেকচার পাওয়া যায় সহজেই। এমনকি প্ল্যাটফর্মটি এখন আয়ের অন্যতম মাধ্যমও। ইউটিউব চ্যানেলে কনটেন্ট আপলোড করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়।
তবে অনেকে মনে করেই ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেই বুঝি আয় করা যায়। এই ধারণা একেবারেই ভুল। কারণ ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের শর্ত মতো আপনার ভিডিওতে ভিউ হতে হবে। তারপরই আয় করতে পারবেন ইউটিউব থেকে। চলুন জেনে নেওয়া যাক ভিডিওতে কত ভিউ হলে ইউটিউবে আয় করা যায়-
কোনো একটি ভিডিওর ভিউ অন্তত এক হাজার হলে তবেই তা থেকে টাকা পাওয়া যায়। অর্থাৎ আপনার ভিডিওটি অন্তত এক হাজার জন দেখলে তবেই সেই ভিডিও থেকে আয় করা সম্ভব। এক্ষেত্রে আপনার চ্যানেলটিকে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে।
আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর এক হাজার ভিউ হলে সেই ভিডিও থেকে ১-২৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। যা বাংলাদেশি মুদ্রায় ১০৭- ২ হাজার ৬০০ টাকা আয় করা সম্ভব। তবে ভিডিওটির ভিউ ১ লাখ হলে আয় হবে আরও বেশি। তখন হাজার ডলার পর্যন্ত আয় হবে এক ভিডিও থেকে।
তবে আপনার চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ১ হাজার গ্রাহক থাকতে হবে। সেক্ষেত্রে আপনার যে কোনো বা সব ভিডিওতে ৪ হাজার ঘণ্টা ‘ভিউয়ারশিপ টাইম’ থাকতে হবে। আপনি একবার ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিলে, আপনি আপনার ভিডিওগুলোতে দেখানো বিজ্ঞাপনগুলো থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
এছাড়া ভিডিও লিংক থেকে, বিভিন্ন পণ্য বিক্রি করে কিংবা বিজ্ঞাপন থেকেও ইউটিউবে ভালো পরিমাণ আয় করা যায়। স্পন্সর কন্টেন্ট তৈরি করে ইউটিউবে অর্থ উপার্জন করতে পারেন। আবার ইউটিউব শর্টস থেকেও আয় করা যায়। ইউটিউব এখন ইউটিউব শর্টসও চালু করেছে। শর্টসে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ড পর্যন্ত ছোট ভিডিও তৈরি করে শেয়ার করতে পারেন। শর্টস থেকেও এখন ব্যবহারকারীরা অনেক অর্থ আয় করছেন।
সুত্র জাগো
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত