বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জুন ২০২৩ রাত ০৯:১০
৪৯২
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই যুবদল নেতা নিহত হয়েছে। নিহত নুরে আলম উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আবুল কালাম তাসরিফ-১ লঞ্চের ক্যান্টিনের ম্যানেজার ছিলেন। এরা দুই জনই দক্ষিণ জয়নগর ইউনিয়নের যুবদল নেতা ছিলেন। শুক্রবার (০২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নুরমিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে আবুল কালামের মৃত্যুর খবর শুনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্ত্রী হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৫ মে তাসরিফ লঞ্চের স্টাফ মো. সিহাব ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। আজ শুক্রবার বিকালে দৌলতখানের নুরমিয়ার হাট এলাকায় নিহত সিহাবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য বিকেল ৫ টার দিকে মো. আলম ও আবুল কালাম মোটরসাইকেল যোগে খায়ের হাট থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য দিকে নুরমিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেলটি নুরমিয়ার হাট সড়কের সনখোলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
পরে সন্ধ্যার পর নিহতদের মরদেহ যার যার বাড়িতে নিয়ে গেলে আবুল কালামের রক্তাক্ত মরদেহ দেখে তার স্ত্রীও হার্ট অ্যাটাক করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তাসরিফ-৪ লঞ্চের সুপারভাইজার মো. মনির।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত