বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭
৩১৩
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দিনা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কামরুন্নেসা আশরাফ কিডনিসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ সকাল ৯টায় কাকরাইলে সার্কিট হাউস রোড টিপটপ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা সন্ধ্যা ৬ টায় নেত্রকোনা জেলার সদর উপজেলার মুক্তার পাড়া মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সদর উপজেলার পৌর গোরস্থানে তাকে দাফন করার কথা।
ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ দিনা। তিনি ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক দিনার আগামী ১২ই জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল।
কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একাধারে রাজনীতিক, ক্রীড়া সংগঠক ও নিবেদিত প্রাণ সমাজসেবী। তিনি দীর্ঘদিন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন। শিক্ষা বিস্তার, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের শিক্ষা, কর্মসংস্থানেও তিন অসামান্য অবদান রেখে গেছেন।
সুত্র বাসস
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না সোনাবান
লালমোহনে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত