অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : এনামুল হক শামীম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩২৬

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে।
‘ক্ষমতায় থাকতে এই দলটি দেশের অর্থ বিদেশে পাচার করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পেরে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য নানান ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। তাই তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে কোনো লাভ হবে না, এদেশের জনগণ উন্নয়ন সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় আনবে।’
এনামুল হক শামীম আজ শুক্রবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া হতে চর-সলিমাবাদ পর্যন্ত যমুনা বামতীর’কে ভাঙ্গন হতে নদীতীর রক্ষাকল্পে ‘নদীতীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট যথার্থ ভূমিকা রাখবে। এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। গত তিন বছরে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সারাবিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়েছে। সেই অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করতেই প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী বলেও তিনি উল্লেখ করেন।
শামীম বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণেই সারাদেশে নদীভাঙন কমে এসেছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদী ভাঙন থেকে রক্ষা পাবে। 
তিনি প্রকল্প-সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বরেন, গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল ও আহসানুল হক টিটু উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না সোনাবান

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না সোনাবান

লালমোহনে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লালমোহনে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন

ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

আরও...