বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫
৩২৪
সেনেগালে বিভিন্ন স্থানে সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। দেশটির একটি আদালত দেশের প্রধান বিরোধী দলীয় নেতা উসমানি সোনকোকে দুই বছরের কারাদন্ড দেওয়ার পর সারাদেশে এ সংর্ঘষ ছড়িয়ে পড়ে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ম্যাকি সলের প্রধান প্রতিপক্ষ সোনকোকে ‘যুব সমাজকে দুর্নীতিগ্রস্ত’ করার অভিযোগে নির্বাচনে অযোগ্য করতে পারে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা থেকে সোনকোকে বিরত রাখতে তাকে এমন সাজা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
তার বিরুদ্ধে করা এমন মামলা সেনেগালকে একেবারে বিভক্ত করেছে। এরফলে ব্যাপক সহিংসতার জন্ম দিয়েছে যা দেশের স্থিতিশীলতার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানী ডাকারে অনেক বাস জ্বালিয়ে দেওয়া হয় এবং আরো অনেক স্থানে বিশৃংখলার খবর পাওয়া যায়। জিগুইঞ্চর শহরেও সংঘর্ষ হয়। সেখানে সোনকো ২০২২ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ডিওম জাতীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা দুঃখের সাথে উল্লেখ করছি যে এ সহিংসতায় জনসাধারণের এবং বেসরকারি সম্পদের অনেক ক্ষতি হয়েছে। এতে ডাকার ও জিগুইঞ্চরে নয়জন নিহত হয়েছে।’
এদিকে দুই পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহতদের মধ্যে কমপক্ষে তিনজন জিগুইঞ্চরে সহিংসতায় প্রাণ হারায় এবং রাজধানীতে বিক্ষোভকারীদের ইট-পাথরের আঘাতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।
সুত্র বাসস
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক