বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪১
৩৫৫
বিমানবাহিনীর এক অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি আঘাতপ্রাপ্ত হননি এবং পরে তিনি ব্যাপারটি নিয়ে রসিকতাও করেছেন। খবর এএফপি’র।
৮০ বছর বয়সী বাইডেন বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে সূচনা ভাষণ দেওয়ার পর একজন ক্যাডেটের সাথে করমর্দন করে আসনে ফিরে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় বিমান বাহিনীর কর্মকর্তারা তাঁকে সাহায্য করতে ছুটে যান। তবে, প্রসিডেন্টের খুব বেশি সাহায্যের প্রয়োজন ছিল এমন মনে হয়নি। কারও সাহায্য ছাড়াই তাঁকে তাঁর আসনে ফিরে যেতে দেখা গেছে।
তিনি উঠে দাঁড়িয়ে ছোট কালো বালির ব্যাগের মতো যে বস্তুটির সঙ্গে হোঁচট খান সেটির দিকে ইঙ্গিত করেন। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বেন লাবোল্ট কিছুক্ষণ পরেই টুইট করেন, তিনি ভালো আছেন। মঞ্চে করমর্দন করার সময় সেখানে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই তিনি হোঁচট খেয়েছেন।
প্রেসিডেন্ট পদে সবচেয়ে বেশী বয়সী বাইডেন ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। এই বছর তাঁর অফিসিয়াল ডাক্তারের রিপোর্টে তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে এবং তিনি নিয়মিত ব্যায়াম করেন।
২০২০ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে জয়ী হওয়ার পরপরই, বাইডেন একটি পোষা কুকুরের সাথে খেলার সময় তার পা ভেঙে ফেলেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত