অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৪২৯

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে বৈঠক প্রত্যাখান করার বেইজিংয়ের সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’, বিশেষকরে সাম্প্রতিক ‘উস্কানিমূলক’ চীনা আচরণের প্রেক্ষিতে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের কাছে ‘অপ্রয়োজনীয় আগ্রাসনমূলক রণকৌশল’ চালানোর জন্য ওয়াশিংটন বেইজিংকে অভিযুক্ত করার কয়েকদিন পর এমন মন্তব্য করা হলো।
ওয়াশিংটন এই সপ্তাহে সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্টিনের সাথে আলোচনার জন্য চীনের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে আমন্ত্রণ জানিয়েছিল।
কিন্তু বেইজিং ওই বৈঠকে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। এই ব্যাপারে এক মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানে কেন বর্তমানে সামরিক যোগাযোগের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে।’
সিঙ্গাপুরে যাওয়ার আগে এক সংক্ষিপ্ত সফরে টোকিও’তে থাকা অস্টিন চীনের এমন সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন।
অস্টিন বলেন, ‘আপনি আমাকে অনেকবার বৃহৎ ও অনেক ক্ষমতাসম্পন্ন দেশগুলোর গুরুত্বের ব্যাপারে কথা বলতে শুনেছেন, একে অপরকে কথা বলতে সক্ষম হচ্ছেন যাতে আপনি সংকট নিরসন করতে এবং বিষয়গুলো অপ্রয়োজনীয়ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে পারেন।’
তিনি আরো বলেন, চীন সম্প্রতি আমাদের বিমান এবং মিত্রদের বিমানকে উস্কানিমূলকভাবে বাধা দেয় যা খুবই উদ্বেগজনক ছিল।’
‘আমি এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন যেটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, চীনের যুদ্ধবিমানের এক পাইলট গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের উপর পরিচালিত আমেরিকার একটি গোয়েন্দা বিমানের কাছে ‘অপ্রয়োজনীয়ভাবে আগ্রাসনমূলক রণকৌশল চালায়।
মার্কিন সামরিক বাহিনী প্রকাশ করা ভিডিও ফুটেজে চীনের একটি যুদ্ধবিমানকে আমেরিকার বিমানের একেবারে সামনে দিয়ে অতিক্রম করতে দেখা যাচ্ছে।
তবে চীনের সামরিক বাহিনী বলেছে, মার্কিন বিমানটি সেখানে সামরিক প্রশিক্ষণ এলাকার রীতি ‘ভঙ্গ করে’।
তারা আরো বলেছে, ‘চীনের ওপর নিবিড় নজদারি চালানোর জন্য কোন জাহাজ ও বিমান পাঠানো চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...