অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে পুড়ল ব্যবসায়ীর দোকান

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ রাত ০৯:৩৬

remove_red_eye

৫১২

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আবদুল মন্নান নামের এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। আজ বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাজিরহাট ইউনিয়নের ভুঁইয়ারহাট বাজারের দক্ষিণ পশে চৌমুহনী মোড়ে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আধা ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ওই ব্যবসায়ীর দোকানের সকল মালামাল ও নগদ টাকা পুড়ে ছাঁই হয়ে যায়। ব্যবসায়ী আবদুল মন্নান একই দোকানে মুদি ব্যবসার পাশাপাশি পেট্রল, গ্যাস ও চা বিক্রি করতেন।

ব্যবসায়ী আবদুল মন্নান জানান, সকাল সাড়ে ১০ টার দিকে তিনি দোকান খুলে চা বানানোর জন্য গ্যাসের চুলা জ্বালানোর সাথে সাথে সাথে বিকট শব্দ হয়। হঠাৎ দেখতে পান দোকানের সবখানে আগুন জ্বলছে। তিনি দোকান থেকে বের হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীর এসে আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততক্ষনে তার পুরো দোকানটি পুড়ে ছাঁই হয়ে যায়। মুদি মালামালের পাশাপাশি দোকানে থাকা নগদ টাকাও পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে আগুন লেগে একটি মুদি দোকানটি পুড়ে গেছে। দোকানটিতে পেট্রল থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। তবে আগ্নিকাÐে কেউ হতাহত হয়নি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...