বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে মে ২০২৩ বিকাল ০৪:৪৫
৩৭১
ফরাসি লিগ ওয়ানে টানা চার মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজিকে রেকর্ড ১১তম শিরোপা জয়ে সহযোগিতার স্বীকৃতি হিসেবে এমবাপ্পে সেরার পুরস্কার পেয়েছেন।
ফরাসি এই তারকা স্ট্রাইকার এবারের লিগে ২৮ গোল করেছেন। টানা পঞ্চমবারের মত সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিগ শেষ করার পথেই আছেন এমবাপ্পে। সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে এমবাপ্পে বলেছেন, ‘এটা সত্যিই আনন্দের। আমি সবসময় জিততে চাই। লিগের ইতিহাসে আমার নাম লেখাতে চাই। কিন্তু সব কিছুই এত দ্রুত জয়ের আশা করিনা।’
এবারের মৌসুমে সব মিলিয়ে ৪০ গোল করেছেন এমবাপ্পে। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় নিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে পিএসজিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত এমবাপ্পে যদি খেলতে না চান তবে চুক্তি শর্তানুযায়ী ২৪ বছর বয়সী এ তারকার সাথে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে এমবাপ্পে বলেছেন, ‘আগামী মৌসুম পর্যন্ত আমি এখানেই থাকবো।’
১৯৯৪ সালে প্রথমবারের মত ফরাসি লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া শুরু হয়। প্রথম খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মত এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখালেন এমবাপ্পে। পিএজির হয়ে এর আগে সর্বোচ্চ তিনবার সেরার পুরস্কার জয় করেছিলেন জøাটান ইব্রাহিমোভিচ।
মৌসুমের সেরা কোচ মনোনীত হয়েছে লেন্সের ফ্রাংক হেইস। তার অধীনে লেন্স দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগেও ফিরেছে লেন্স। এই দলের ব্রাইস সাম্বা হয়েছেন সেরা গোলরক্ষক। পিএসজির লেফট-ব্যাক নুনো মেনডেস জিতেজেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।
পিএসজির চার খেলোয়াড় জায়গা করে নিয়েছেন- এমবাপ্পে, লিওনেল মেসি, আশরাফ হাকিমি ও নুনো মেনডেস মৌসুমের সেরা একাদশে ।
সুত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত