অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

বাহুবলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ নারী নিহত : আহত ১০

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৪৬

remove_red_eye

৩২৭

জেলার  বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় গতরাতে  পাথর বোঝাই ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা  হল- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা   কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপ যোগে সিলেটে হযরত শাহ জালাল (র.) এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বাহুবল উপজেলার মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌছলে ঢাকা গামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ৩ নারী মারা যান। এ ঘটনায় একই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও  আরমানসহ ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খান বলেন, ‘কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছেন। তারা সকলেই নারী। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সুত্র বাসস

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...