বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৪৫
৩৬৭
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের মূকাভিনয় রীতি নির্মাণ, চর্চা, গবেষণা ও শিল্পটিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভাগ ও জেলায় বাঙলা মূকাভিনয় উৎসবের আয়োজন করছে।
আগামী ২৯ ও ৩০ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী ‘মূক ভাষায় বাঙলার সংস্কৃতি’ শিরোনামে এ উৎসবটি অনুষ্ঠিত হবে। বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠীর ঢোল বাদন পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা হবে।
উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বিটার নির্বাহী পরিচালক কবি শিশির দত্ত। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি কবি নাজিম উদ্দীন শ্যামল। সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন উৎসের নির্বাহী পরিচালক প্রতিবিধানমূলক নাট্যবিশেষজ্ঞ মোস্তফা কামাল যাত্রা। উদ্বোধনী ও সমাপনী আয়োজনে আমেরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। স্বাগত বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের পরিচালক রিজোয়ান রাজন। শুভেচ্ছা বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী সোলেমান মেহেদী।
উৎসবে মূকাভিনয় পরিবেশন করবে প্যান্টোমাইম মুভমেন্ট চট্টগ্রাম, নাাট্যাধার চট্টগ্রাম, থিয়েটার সার্কেল মাইম ট্রুপ মুন্সিগঞ্জ, মনন মাইম থিয়েটার ঢাকা, মিরর মাইম থিয়েটার ঢাকা, দ্য মামার্স ঢাকা ও শিল্পী দেওয়ান মামুন। উৎসবে সহযোগিতা করছে সাম্পান থিয়েটার।
সুত্র বাসস
আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি
ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার
ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু
সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র্যালী ও আলোচনা সভা
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত