বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে মে ২০২৩ বিকাল ০৪:০৯
৩৪৫
মার্কিন প্রশাসন শুক্রবার ইউক্রেনের জন্য ৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ ঘোষণা করবে। অঞ্জাত সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।
প্যাকেজটিতে হিমার্স লঞ্চার এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের জন্য গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট (জিএমএলআরএস) অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এগুলো পেন্টাগনের কোষাগার থেকে সরবরাহ করা হবে।
একই সঙ্গে আগামী সপ্তাহে এ বিষয়ে ঘোষণা হতে পারে বলেও সূত্র জানিয়েছে।
দেশটিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে মোট, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে মোট প্রায় ৩৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য রুশ কর্মকর্তারা বারবার অস্ত্র অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সতর্ক করেছেন যে, ইউক্রেনের পশ্চিমের সামরিকীকরণ সরাসরি ইউরোপীয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
সুত্র বাসস
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত