অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে কৃষি যন্ত্রপাতির কারখানা, ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও গবেষণা সেন্টার স্থাপন করবে চীন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

২৮৫

বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি তৈরির কারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণের জন্য এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিজ্ঞানীদের প্রশিক্ষণ ও যৌথ গবেষণার জন্য এগ্রিকালচারাল টেকনোলজি কোঅপারেশন সেন্টার স্থাপনের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে চীন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এর সাথে বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব প্রস্তাব দেন।
কৃষিমন্ত্রী চীনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এসব সহযোগিতার মাধ্যমে কৃষিখাতে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে। বাংলাদেশের বিজ্ঞানীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো বেশি স্কলারশিপ প্রদানের জন্য মন্ত্রী অনুরোধ করে বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও এ অঞ্চলের শান্তি-স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-চীনের সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বার্ডেন উল্লেখ করে মন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ১০ লাখ রোহিঙ্গার খাদ্য, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করা খুবই কঠিন। এছাড়া দেশের নিরাপত্তার জন্যও রোহিঙ্গারা হুমকিস্বরূপ।
চীনা রাষ্ট্রদূত জানান, চীন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, উপ-সচিব ইশরাত রেজা, চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সঙ ইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি বিএনপির জন্যও প্রযোজ্য। সরকার এটা নিয়ে চিন্তিত নয় এবং চাপ অনুভব করছে না। ভিসা প্রক্রিয়া পরিবর্তন সব নাগরিকের জন্য সমান। এটা আলাদা কোনো দল বা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা নয়। 
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র দেশে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, সম্প্রতি কাতার সফরেও বলেছেন, দেশে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হবে।

সুত্র বাসস

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...